Welcome to the detailed analysis for cabinet.gov.bd. This domain is officially recognized as হোম | মন্ত্রিপরিষদ বিভাগ. According to their official web presence, their primary focus is: "Detailed SEO and authority metrics for cabinet.gov.bd. Cabinet currently holds an estimated domain authority score of 68/100 in the .BD namespace based on our global index mapping.".
"সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রিগণের ভ্রমণ ব্যয় খাতে অর্থ বরাদ্দ/অগ্রিম অর্থ বরাদ্দ প্রস্তাব প্রেরণের ক্ষেত্রে অনুসরণীয় বিষয় সংক্রান্ত প্রজ্ঞাপন"
"জনাব নাসিমুল গনি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগদান করেন। এ বিভাগে যোগদানের পূর্বে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।"
"তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৮২ ব্যাচ অন্যতম মেধাবী ব্যাচ হিসেবে পরিচিত। ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের ১৪২ জনের মেধা তালিকায় জনাব নাসিমুল গনির অবস্থান ছিল ৬ষ্ঠ।"
"জনাব নাসিমুল গনি ১৯৮৩ সালে জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলাতে সহকারী কমিশনার হিসেবে তাঁর চাকরিজীবন শুরু করেন। চার বছর রাঙ্গামাটিতে চাকরি করার পর তাঁকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক পদে নিয়োগ করা হয়। তাঁকে একাডেমির উপপরিচালক এবং আরও পরে যুগ্মপরিচালক পদে নিয়োগ করা হয়। ১৯৯০ সালে তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হন এবং ১৯৯১ সালে তিনি ভূমি মন্ত্রীর একান্ত সচিব হিসেবে বদলী হন। পরে তাঁকে শিক্ষা মন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ করা হয়। ১৯৯৫ সালে তাঁকে বাংলাদেশ দূতাবাস, বাগদাদ, ইরাকে প্রথম সচিব(শ্রম) পদে নিয়োগ করা হয় এবং এক বছর পর তাঁকে বাগদাদ থেকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর তাঁকে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ করা হয় এবং পরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলী করা হয়। ১৯৯৯ সালে তাঁকে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক পদে নিয়োগ করা হয়। ২০০০ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন এবং জামালপুর জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি স্পীকারের একান্ত সচিব পদে নিযুক্ত হন। ২০০৪ সালে তিনি যুগ্মসচিব পদে পদোন্নতি লাভ করেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে কাজ করেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে তিনি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং তাঁকে মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব পদে নিয়োগ করা হয়। ২০০৭ সালে তাঁকে নিপোর্টের মহাপরিচালক পদে পদায়ন করা হয়। ২০০৯ সালে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাঁকে চাকরি থেকে অবসর প্রদান করা হয়। ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তবর্তীকালীন সরকার তাঁকে সিনিয়র সচিব পদমর্যাদায় জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন। তিনি ১৮ আগস্ট ২০২৪ তারিখে সিনিয়র সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে যোগদান করেন। অত:পর তিনি ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসাবে কাজ করেন।"
By comparing cabinet.gov.bd to other leading websites in its niche, marketers and researchers can identify key traffic sources and growth opportunities. Explore our related resources below to find websites similar to cabinet.gov.bd.
Yes, according to our latest analysis, we detected a valid SSL certificate ensuring a secure connection.
As of September 7, 2026, cabinet.gov.bd holds an estimated domain authority score of 78/100 based on our VisitRank tracking algorithms.
You can find the best alternatives and similar sites to cabinet.gov.bd in our explore section, which includes competitors in the News & Media sector.
Common Misspellings & Typo Domains for cabinet.gov.bd: